ads

রবিবার , ২৩ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

খবর টি পড়েছেন : ১৪৬
শেরপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘অ্যাচিভিং দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস থ্রো ইফেকটিভ ডেলিভারি অব সার্ভিসেস, ইনোভেটিভ ট্রান্সফরমেশন অ্যান্ড অ্যাকাউন্টেবল ইনস্টিটিউশনস’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি আত্মমর্যাদাশীল ভবিষ্যত বিনির্মাণে সংবিধান স্বীকৃতমতেই জনগণের সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করে সকলের দায়বদ্ধতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতার পাশাপাশি জনসেবামূলক মনোভাব নিয়ে কাজ করতে সবার প্রতি আহবান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন প্রমুখ। অনুষ্ঠানে পাবলিক সার্ভিস দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল আহমেদ।
ওইসময় নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক নমিতা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন, অহনা জিন্নাতসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে অলিম্পিক ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads