ads

শনিবার , ২২ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত ॥ ২ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ক্যাপসুল

খবর টি পড়েছেন : ১৫০
শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত ॥ ২ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হলো ক্যাপসুল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০১৯ উপলক্ষে শেরপুর জেলায় ২ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হল ক্যাপসুল। ২২ জুন শনিবার সকালে জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে ওই ক্যাম্পেইন শুরু হয়। সকালে জেলা সদর হাসপাতালে শিশুদের মুখে ক্যাপসুল তুলে দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল।
এ উপলক্ষে ক্যাম্পেইন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ নাহিদ কামাল।
উল্লেখ্য, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শনিবার সকাল থেকে দিনব্যাপী জেলায় ৬-১১ মাস বয়সী ২২ হাজার ১১৯ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৭৯ হাজার ৭২৯ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১ হাজার ৮৪৮ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। জেলায় ১ হাজার ৩৫৪ টি স্থায়ী ও ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্রসহ মোট ১ হাজার ৩৫৯টি কেন্দ্রে ওই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি ২ হাজার ৭১৮ জন স্বেচ্ছাসেবক কাজ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কোচ সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নকলায় অন্তঃস্বত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় গ্রেফতার নারী…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads