ads

শনিবার , ২২ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় অন্তঃস্বত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় গ্রেফতার নারী রিমান্ডে, অন্যরা এখনও পলাতক

খবর টি পড়েছেন : ১৭৩
নকলায় অন্তঃস্বত্ত্বাকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় গ্রেফতার নারী রিমান্ডে, অন্যরা এখনও পলাতক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় ডলি খানম (২২) নামে অন্তঃস্বত্ত্বা এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের চাঞ্চল্যকর মামলায় গ্রেফতারকৃত অন্যতম আসামি নাসিমা আক্তার (৩৯) কে রিমান্ডে নিয়ে পুলিশ হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ। তবে মামলার এজাহারনামীয় অপর ৮ আসামিই এখনও পলাতক রয়েছে। পুলিশ বলছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে শারীরিক অবস্থার অবনতির পর দ্বিতীয় দফায় জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে শুক্রবার নকলার কায়দা গ্রামের বাড়িতে ফিরেছেন নির্যাতিতা সেই গৃহবধূ। ২২ জুন শনিবার দুপুরে খোঁজ নিয়ে জানা যায়, একদিকে নির্যাতনের ক্ষত নিয়ে কাটছে না শারীরিক দুর্বলতা, অন্যদিকে নাবালক ২ শিশু সন্তান ও স্বামী শফিউল্লাহকে নিয়ে বাড়িতে অবস্থানের পরও আসামীদের ভয়ে এখনও তটস্থ থাকতে হচ্ছে তাদের। সেইসাথে ঘটনার নায়ক ২ ভাসুর নেছার উদ্দিন, আবু সালেহ ও নির্যাতনের ভিডিও ধারণকারী জা লাখী আক্তারসহ স্থানীয় বহুল আলোচিত পৌর কাউন্সিলর রূপালী বেগম গ্রেফতার না হওয়ায় বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা।
অন্যদিকে বিশেষ মহলের চালবাজির পরও নির্যাতনে ওই গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট হওয়ার সত্যতা পেয়েছেন চিকিৎসকরা। ওই বিষয়ে শনিবার জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ নাহিদ কামাল জানান, অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে চিকিৎসা চক্রান্তে সনদের জন্য তদন্ত কর্মকর্তার রিকুইজিশনসহ পরীক্ষা-নিরীক্ষার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। দু’একদিনের মধ্যেই সনদ পাঠিয়ে দেওয়া হবে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা, নকলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজীব রহমান বলেন, মামলার পরপরই ভিকটিমের চিকিৎসা সংক্রান্তে সনদ সরবরাহের জন্য নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে রিকুইজিশন দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত অন্যতম আসামি নাসিমা আক্তারকে ৪ দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। রবিবার রিমান্ড শেষে তাকে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদে ইতোমধ্যে সে ঘটনা সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৮ জুন অনুষ্ঠিত উপজেলা নির্বাচনের কারণে খুবই ব্যস্ত থাকতে হয়েছে। তবে এখন মামলার অপরাপর আসামীদের গ্রেফতারে জোর অভিযান চলছে।
উল্লেখ্য, গত ১০ মে নকলা উপজেলার কায়দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওই অন্ত:স্বত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে বর্বরোচিত নির্যাতন এবং নির্যাতনে গৃহবধূর গর্ভের সন্তান নষ্টের ঘটনা ঘটে। ঘটনার এক মাস পর নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয়। এর প্রেক্ষিতে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের দ্রুত পদক্ষেপে গত ১১ জুন এক সেনা সদস্যসহ ওই গৃহবধূর ৩ ভাসুর ও জাসহ ৯ জনকে স্ব-নামে ও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করা হয়। এছাড়া পরবর্তীতে বিভাগীয় তদন্ত রিপোর্টের আলোকে দায়িত্বে অবহেলার অভিযোগে থানার ওসি কাজী শাহনেওয়াজ ও এসআই ওমর ফারুককে প্রত্যাহার করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত ॥ ২… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads