রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ ‘মাদক ও সন্ত্রাসকে না বলুন, জীবনকে ভালবাসুন’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীর গারো পাহাড়ের হারিয়াকোনা মাঠে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী হারিয়াকোনা গ্রামের সুন্ডারী ইয়্যুথ ক্লাব আয়োজনে ফাইনাল খেলা উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সুন্ডারী ইয়্যুথ ক্লাবের অধিনায়ক লাবন্য রাংসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ ও উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা।
সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুজ্জামান কালু, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র মান্দা, ৩৫ ব্যাটালিয়ান বিজিবি কর্ণঝোড়া বিওপি ক্যাম্প ইনচার্জ, কর্ণঝোড়া বনশিল্প কর্পোরেশনের ম্যানেজার আমজাদ হোসেন, উপজেলা জাসদের সভাপতি শাহ মো: কোহিনুর হোসেন, সিংগাবরনা আওয়ামী যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, হারিয়াকোনা ব্যাপ্টিস মন্ডলীর সভাপতি পা: এলিয় মৃ, জেপি কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উপজেলা শাখার কো-অর্ডিনেটর সুরঞ্জন রাকসাম প্রমূখ।
সভার শুরুতে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনার পর ও কুতুব পরিয়ে দেন উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা। পরে গারো ভাষায় গানে গানে আমন্ত্রিত অতিথিদের বরণ নেন স্থানীয় শিল্পীরা।
আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুন্ডারী ইয়্যুথ ক্লাব ও ঝিনাইগাতী গজনী এফসি ক্লাবের মধ্যে খেলায় ৫Ñ১ গোলে বিজয়ী হয় সুন্ডারী ইয়্যুথ ক্লাব। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিন মিয়ার পরিচালনায় খেলা শেষে বিজয়ী সুন্ডারী ইয়্যুথ ক্লাবের অধিনায়ক লাবন্য রাংসা ও পরাজিত ঝিনাইগাতীর গজনী এফসি ক্লাবের অধিনায়ক সাগাল সাংমার হাতে পুরুষ্কার তুলে দেন আয়োজক ও অতিথিরা। খেলায় ধারাভাষ্য বর্ণনা করেন মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিপা ম্রং ও সুন্ডারী ইয়্যুথ ক্লাবের সহ-সম্পাদক প্রেমালন্ড রাংসা। আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষ ও শিশুসহ এলাকার বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

























