নকলায় অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ॥ গ্রেফতার নারী কারাগারে

খবর টি পড়েছেন : ১৮০
নকলায় অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন ॥ গ্রেফতার নারী কারাগারে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলায় গাছে বেঁধে ডলি খানম (২২) নামে এক অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে বর্বরোচিত নির্যাতনে গর্ভের সন্তান নষ্ট করার চাঞ্চল্যকর মামলায় গ্রেফতারকৃত অন্যতম আসামী নাসিমা আক্তার (৩৯) কে কারাগারে পাঠানো হয়েছে। ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজিব রহমান ৫ দিনের পুলিশ রিমা-ের আবেদনসহ তাকে আদালতে সোপর্দ করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম খান রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট সাব-ইন্সপেক্টর আনিসুর রহমান ওই তথ্য নিশ্চিত করে বলেন, রবিবার গ্রেফতারকৃত আসামীর উপস্থিতিতে তদন্ত কর্মকর্তার আবেদন মোতাবেক রিমান্ডের বিষয়ে শুনানী হবে।
মামলার তদন্ত কর্মকর্তা নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সজিব রহমান বলেন, ঘটনার প্রকৃত রহস্য এবং এজাহার নামীয় আসামীদের বাইরে কে বা কারা প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ দিয়েছেন তা উদঘাটনসহ অজ্ঞাতনামা আসামীদের শনাক্ত ও সকল পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ওই রিমা-ের আবেদন করা হয়েছে। আশা করছি তাকে রিমা-ে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারলে তদন্তকার্যে সহায়ক হতে পারে।
উল্লেখ্য, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নকলা পৌর শহরের কায়দা গ্রামে দরিদ্র কৃষক শফিউল্লাহর স্ত্রী ও স্থানীয় চন্দ্রকোনা কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ৩ মাসের অন্তঃস্বত্ত্বা ডলি খানমকে গত ১০ মে সকালে শফিউল্লাহর বড় ভাই সেনা সদস্য নেছার উদ্দিন ও পৌর কাউন্সিলর রূপালী বেগমের ইন্ধনে আবু সালেহ, সলিমউল্লাহ, লাখী আক্তার, লাখী আক্তারের বড়বোন নাসিমা আক্তারসহ অন্যান্যরা হত্যার উদ্দেশ্যে ক্ষেতের আইলের ইউক্যালিপটাস গাছের সাথে বেঁধে ফেলে। পরে তারা ডলির যৌনাঙ্গসহ পেটে, বুকে, পিঠে উপুর্যপরি কিল-ঘুষি-লাথির আঘাতে তাকে নিস্তেজ করে ফেলে। সেইসাথে ওই নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করে লাখী আক্তার। নির্যাতনে ডলি খানমের অকাল গর্ভপাত হয়। ১০ জুন সোমবার রাতে গৃহবধূকে নির্যাতনের ভিডিওচিত্র ফাঁস হয়ে পড়লে এলাকায় শুরু হয় তোলপাড়। পরে শ্যামলবাংলা২৪ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে ওই নির্যাতনের ভিডিওচিত্রসহ খবর প্রকাশিত-প্রচারিত হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এরপর ওই ঘটনায় মঙ্গলবার নির্যাতিতা গৃহবধূকে বাদী করে তার ভাসুর, জাসহ ৯ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করে নকলা থানায় একটি নিয়মিত মামলা গ্রহণ করা হয়। ওই মামলায় বুধবার নাসিমা আক্তার গ্রেফতার হলেও মামলার অপরাপর আসামীরা পলাতক রয়েছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের পল্লীতে বিরল প্রজাতির হনুমান জুটির বিচরণ পরবর্তী সংবাদ ‘অন্তঃস্বত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় কারও পার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads