শেরপুরে ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৫৮
শেরপুরে ঈদে নিরাপত্তা নিশ্চিত করতে আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংক, বীমা, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের সাথে ব্যাংকের নিরাপত্তা, গ্রাহক নিরাপত্তা, লেনদেনের ক্ষেত্রে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। ২৮ মে মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সহযোগিতায় জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, ডিআইও-১ মোখলেসুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেনসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ব্যাংক-বীমার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতিবছরই ঈদের বাজারে আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা উঠিয়ে নিয়ে যাওয়ার পথে আতঙ্কে থাকেন ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। ওই অবস্থায় গতবারের মতো এবারও জেলা পুলিশের ওই উদ্যোগে সংশ্লিষ্টদের সচেতনতা বাড়বে এবং প্রতারণা-ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে আশা করছেন অনেকেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গণগ্রন্থাগারে বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী পরবর্তী সংবাদ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাটাখালি ব্রিজের সংস্কার কাজ শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads