স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাগরাকসা ফাস্ট এইম মডেল মাদ্রাসার সেমিস্টার পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে রবিবার সকালে ২০১৯ সালের ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান। একই অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের ২০১৮-১৯ অর্থ বছরের এডিপির অর্থায়নে ১৬০ জন ছাত্র-ছাত্রীর মাঝে টিফিন বক্স বিতরণ করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও দড়িপাড়া দাখিল পাবলিক মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ, শেরপুর সরকারি কলেজের ইসলামি স্টাডিস বিভাগের প্রভাষক ফজলুল হক ও নকলা চন্দ্রকোণা ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আলীমুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক আব্দুল খালেক ও অধ্যক্ষ শাহনেওয়াজ নোমান। ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।























