ads

রবিবার , ২৬ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা

খবর টি পড়েছেন : ২১৭
নকলায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:
উপজেলা নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে ঐক্যমত পোষণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে শেরপুরের নকলায় দলের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে রবিবার দুপুরে উপজেলার নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ওই বর্ধিত সভায় দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকু ইসলাম জিন্নাহকে বিজয়ী করতে নৌকার পক্ষে কাজ করার বিষয়ে ঐক্যমত পোষণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, উপজেলা যুবলীগের আহবায়ক ও দল সমর্থিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু, যুগ্ম আহবায়ক রেজাউল করিম রিপন প্রমুখ।
বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদের কর্মকর্তাগণসহ সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ আইনি লড়াইয়ে জিতে শেরপুরের চরপক্ষীমারী ইউপি চেয়ারম্যানের দায়িত্ব…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads