ads

শনিবার , ২৫ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জিটিভি কেবল নেটওয়ার্কের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল

খবর টি পড়েছেন : ১৭৪
ঝিনাইগাতীতে জিটিভি কেবল নেটওয়ার্কের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জিটিভি কেবল নেটওয়ার্ক এবং বিজয় অনলাইন লিমিটেডের উদ্যোগে ঝিনাইগাতী ও নালিতাবাড়ি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান এবং শেরপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কর্মকর্তাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শুক্রবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সদরে আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
জিটিভি কেবল নেটওয়ার্ক ও বিজয় অনলাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদি হাসান হালিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এমএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন কেবল অপারেটর ব্যবসায়ী, চেম্বার নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দিল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পরবর্তী সংবাদ তরুণ সাংবাদিক ফাগুন হত্যা ॥ রেল পুলিশের এ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads