ads

শুক্রবার , ২৪ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৭৬
শ্রীবরদীতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ মে শুক্রবার ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে । সে উপজেলার শিমুলচূড়া গ্রামের বাসিন্দা। ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বুধবার দুপুরে শ্রীবরদী উপজেলার একটি গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসমাইলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা করেন। এদিকে শুক্রবার বিকেলে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, গত বুধবার বেলা ১২টার দিকে শিশুটির মা তাকে একটি ঘরে ঘুম পাড়িয়ে বাড়ির অদূরে একটি ধান ক্ষেতে কাজ করতে যান। ওই সময় শিশুটির ৬ বছরের বড় ভাই ঘরে ছিল। বাড়িতে কোন অভিভাবক না থাকার সুযোগে প্রতিবেশী ইসমাইল ওই ঘরে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ওই সময় ধর্ষণের শিকার শিশু ও তার বড় ভাইয়ের ডাক-চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গেলে ধর্ষক ইসমাইল সুকৌশলে পালিয়ে যান। এরপর গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির মা শ্রীবরদী থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাঁকে গ্রেফতার করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ইসমাইলকে একমাত্র আসামি করে মামলা করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণ ঘটনার সত্যতা পাওয়া গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে মৃগী নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু পরবর্তী সংবাদ ব্লাড ব্যাংক অব নকলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads