স্টাফ রিপোর্টার : শেরপুরে মৃগী নদীর পানিতে ডুবে সুরুজ আলী (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার যোগিনীবাগ এলাকায় ওই ঘটনা ঘটে। সুরুজ আলী স্থানীয় মৃত শমসের আলীর ছেলে।

স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৫ টা থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ সুরুজ আলীকে খঁুজে পাওয়া যাচ্ছিল না। তার খোঁজ পেতে পরিবারের লোকজন নিজ এলাকাসহ আশেপাশের এলাকায় মাইকিং করে। পরে রাতে স্থানীয় ২ শিশু জানায় যে, তারা ওই বৃদ্ধকে নদীতে গোসল করতে নামতে দেখেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুজি শুরু করলে এক পর্যায়ে ওই বৃদ্ধের লাশ ভেসে উঠে।
























