ads

বুধবার , ২২ মে ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ ৯৬–এর শ্রীলঙ্কার মতো : আমিনুল

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ দলের খেলোয়াড়দের খেলার ধরনই আমিনুলকে মনে করিয়ে দিচ্ছে লঙ্কানদের কথা, ‘বাংলাদেশের এবারের বিশ্বকাপ দলটি অনেকটা ৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার মতো। এই দলে শুরুতে ঝুঁকি নেওয়ার খেলোয়াড় আছে, তাদের সে সামর্থ্যও আছে। আবার পরে ধরে খেলার খেলোয়াড়ের সংখ্যাও কম নয়। নিজেদের মতো করে খেলতে পারলে এবারের বাংলাদেশ বিশ্বকাপে যেকোনো দলকেই ভড়কে দিতে পারে।’
১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কান দলের কথা মনে আছে? সেই যে সনৎ জয়াসুরিয়া আর রমেশ কালুভিতারানার উড়ন্ত শুরু, প্রতিপক্ষের বোলারদের এলোমেলো করে দেওয়ার কৌশল। স্কোরবোর্ডের চাকা দ্রুত ঘুরিয়ে চাপ তৈরি করা, পরে অভিজ্ঞদের স্থিতধী ব্যাটিং—এভাবেই তো সেবার বিশ্বকাপ জিতেছিল অর্জুনা রানাতুঙ্গার দল। ক্রিকেটবোদ্ধারা অবাকই হয়েছিলেন সেবার। লঙ্কানরা ভালো দল, কিন্তু তাই বলে বিশ্বকাপ জয়! বোদ্ধা, বিশ্লেষকদের ফেবারিটের তালিকাটা সেবার মিথ্যে প্রমাণিত হয়েছিল। মিথ্যে প্রমাণ করেছিলেন লঙ্কান ক্রিকেটাররা তাঁদের অনন্য, আক্রমণাত্মক ক্রিকেট দিয়েই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম কেন যেন মাশরাফির দলের মধ্যে ১৯৯৬ বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রচ্ছন্ন ছায়া দেখতে পাচ্ছেন।

Shamol Bangla Ads

আমিনুলের মতে বাংলাদেশের বোলিং ‘বৈচিত্র্যপূর্ণ’, ‘আমার কাছে মনে হয় এটি। আমাদের বোলিং বৈচিত্র্যপূর্ণ। কারও সঙ্গে কারও মিল নেই। মাশরাফি একরকম, রুবেল আর জায়েদ পুরোপুরি দুই রকম। মোস্তাফিজ আবার আরেক রকম। আমাদের দুই স্পিনার মেহেদী মিরাজ আর সাকিব আল হাসানও দুরকম স্পিনার। আমাদের কেবল দরকার সামর্থ্যের প্রয়োগ।’

বাংলাদেশের ব্যাটিং লাইনআপ নিয়ে উচ্ছ্বসিত দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, ‘আমি বাংলাদেশের ব্যাটিং নিয়ে যথেষ্ট আশাবাদী। দারুণ একটা ব্যাটিং লাইনআপ আমাদের। দীর্ঘ ব্যাটিং লাইনআপ। সবচেয়ে বড় কথা, প্রায় প্রতিটি ব্যাটসম্যানই দারুণ ফর্মে আছেন। আয়ারল্যান্ডের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে আত্মবিশ্বাসটা তুঙ্গেই থাকবে।’

Need Ads
error: কপি হবে না!