ads

মঙ্গলবার , ১৪ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা পৌর মেয়রের পিতার ইন্তেকাল

খবর টি পড়েছেন : ২৫২
নকলা পৌর মেয়রের পিতার ইন্তেকাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Exif_JPEG_420

Shamol Bangla Ads

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ ভুইয়া (৭৬) ১৪ মে মঙ্গলবার সকালে ময়মনসিংহের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৩টায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। বাদ আছর নালিতাবাড়ীর বড়–য়াজানি হাই স্কুল মাঠে এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাংসদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। সেইসাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ও শামছুন্নাহার কামাল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে সেচপাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল… পরবর্তী সংবাদ নকলায় কারিগরি শিক্ষা বোর্ডে সব বিষয়ে পাস করেও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads