ads

রবিবার , ৫ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

খবর টি পড়েছেন : ১৩১
শেরপুরে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত ৪% বেতন থেকে কর্তনের প্রতিবাদে ও চাকুরী জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসুচী পালন করেছে জমিয়াতুল মোদার্রেছীন। ৫ মে রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান।
মানববন্ধনে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা মোঃ নূরুল আমীন, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান, অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রেজ্জাক, সদর উপজলার সাধারণ সম্পাদক মাওলানা শরাফত আলী, ঝিনাইগাতীর সভাপতি মাওলানা অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ, শ্রীবর্দীর সভাপতি মাওলানা এরশাদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্রাহ প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আনারকলি মাহবুবের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার প্রধানগণসহ শিক্ষক-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীর কৃষক ইদ্রিস হত্যা মামলায় ৩ আসামির রিমাণ্ড…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads