জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ ‘আহলান সাহলান মাহে রমজান’, ‘রমজানের পবিত্রতা রক্ষা করুন, দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখুন, অশ্ল¬ীল সিনেমা প্রদর্শন বন্ধ রাখুন, জুয়া-নাটক ও গানের আসর বন্ধ রাখুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নকলা ক্বওমী উলামা ঐক্য পরিষদের আয়োজনে ৫ মে রবিবার সকালে নকলা ডাক-বাংলো চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ক্বওমী উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান, জানকিপুর দারুল উলুম ক্বওমী মাদরাসার মোহতামিম হাফেজ আব্দুল আউয়াল, নকলা আহাম্মদীয়া হাফিজিয়া মাদরাসার মোহতামিম হাফেজ ছায়েদুল ইসলাম, কায়দা নুরুল কোরআন হাফিজিয়া মাদরাসার মোহতামিম হাফেজ সিদ্দিক আকবর, পশ্চিম পোয়াভাগ গোরস্থান মাদরাসার মোহতামিম হাফেজ জিয়াউল হক, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা ওয়ালিউল্ল¬াহ প্রমুখ।
শোভাযাত্রায় উপজেলার ৫০টি ক্বওমী মাদরাসার প্রায় ৫ শতাধিক শিক্ষক ও ছাত্র অংশ গ্রহণ করে।
























