ads

শনিবার , ৪ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফণীর প্রভাব ॥ শেরপুরে টানা দু’দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

খবর টি পড়েছেন : ১৯০
ফণীর প্রভাব ॥ শেরপুরে টানা দু’দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সারাদেশের ন্যায় শেরপুরেও টানা দু’দিনের বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ৩ মে শুক্রবার সকাল থেকে শুরু করে শনিবার বিকেল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিসহ কখনও ভারি বর্ষণের কারণে জনজীবনে ওই বিপর্যয় নেমে আসে।
জানা যায়, শুক্রবার সকাল থেকে শেরপুর সদরসহ জেলার প্রায় সর্বত্র গুড়ি গুড়ি বৃষ্টিসহ কখনও ভারি বর্ষণ হয়। এতে শহরের ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় ছিলো না তেমন জনযাতায়াতও। বৈরী আবহাওয়ায় হোটেল ও ওষুধের দোকান খোলা থাকলেও সেগুলোও ছিল অনেকটা ক্রেতাশূন্য। তবে শনিবার বিকেল থেকে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করে।
অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে শনিবার সকাল থেকেই সদর উপজেলার ব্রহ্মপুত্র নদে নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে শেরপুর-জামালপুর সড়কসহ জেলার অভ্যন্তরিণ অন্যান্য সড়কপথে মালবাহী ট্রাক, মিনিট্রাক, ট্রলিসহ যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক চলাচলও খুব একটা ছিল না। সেইসাথে একই কারণে শেরপুর সদরসহ জেলার সর্বত্র চলতি বোরো ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে কৃষক ইদ্রিস হত্যা মামলার প্রধান আসামী ইউপি… পরবর্তী সংবাদ শেরপুর শহরে নয়আনী বাজার রাস্তা দোকানদারদের দখলে ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads