শ্যামলবাংলঅ ডেস্ক : বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় আগেই জানা গিয়েছিল বিশ্বকাপ স্কোয়াডের ১৫ জনের মধ্যে ১৩ ক্রিকেটারের নাম। জল্পনা-কল্পনা ছিলো বাকি ২ জনের নামকে ঘিরেই। অবশেষে সব গুঞ্জন থামিয়ে ১৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে ঘোষনা করা হলো বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স হলে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ওইসময় তিনি বলেন, ‘অবশ্যই এটা আমাদের সেরা দল। আলোচনা-সমালোচনা যতোই থাকুক না কেন, প্রধান নির্বাচক মনে করছেন বিশ্বকাপের জন্য সেরা দলটিই ঘোষণা করতে পেরেছেন তারা। এ মুহূর্তে স্কোয়াডের ১৫ জনই দেশের সেরা ক্রিকেটার।
যেখানে শেষ ২ খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন অনভিষিক্ত পেসার আবু জায়েদ রাহী এবং অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। স্কোয়াড ঘোষণার পর থেকেই আলোচনা বেড়েছে ওই ২ জনের জায়গায় বাঁহাতি টপঅর্ডার ইমরুল কায়েস এবং ডানহাতি পেসার তাসকিন আহমেদকে নেওয়ার ব্যাপারে।

























