ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব সংসদে জমা

খবর টি পড়েছেন : ২০২
সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রস্তাব সংসদে জমা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর ও অবসরের বয়স ৬২ বছর করার প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। প্রস্তাবটি সংসদের আইন শাখা-২ এ ইতোমধ্যে জমাও দিয়েছেন রাশেদ খান মেনন।
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি তরুণ সমাজের দীর্ঘ দিনের জানিয়ে সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন ১৬ এপ্রিল মঙ্গলবার গণমাধ্যমকে বলেন, এটি আমার কাছেও একটি যৌক্তিক দাবি বলে মনে হয়। এ জন্য সিদ্ধান্ত প্রস্তাবটি আনা হবে। এ ব্যাপারে আমার সিদ্ধান্ত প্রস্তাবটি হল- ‘সংসদের অভিমত এই যে, সরকারি-বেসরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা ৩৫ বছর ও অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর করা হোক।’
আগামী ২৪ এপ্রিল বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ সিটি নির্বাচন : বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে… পরবর্তী সংবাদ ২১ এপ্রিলেই পবিত্র শবে বরাত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads