ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর ॥ হুইপ আতিক

খবর টি পড়েছেন : ১৯৯
শেখ হাসিনার সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর ॥ হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ ‘স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। ওইসময় তিনি বলেন, আমাদের উন্নয়নশীল দেশে স্বাস্থ্য সেবা এখন মানুষের অধিকার। শেখ হাসিনার সরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে ওই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, সাধারণ সম্পাদক ডাঃ নাদিম হাসান ও জেলা স্বাচিপ সভাপতি ডাঃ এটিএম মামুন জোশ। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন।
এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবা সপ্তাহের জাতীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওইসময় বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি প্রজেক্টরে প্রদর্শন করা হয়।
এদিকে সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর আওতায় বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে শহরে বর্ণাঢ্য র‌্যালি, দুপুরে জেলা হাসপাতাল কনফারেন্স রুমে স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য বিষয়ক আলোচনা, বৃহস্পতিবার সকালে জেলা পর্যায়ে হাসপাতাল সমূহে স্বাস্থ্য সেবার মানউন্নয়নে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় সভা, বিকেলে স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান বিষয়ক আলোচনা সভা, শুক্রবার সকালে চিকিৎসা সেবায় নৈতিকতা বিষয়ক আলোচনা, দুপুরে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গৃহীত উদ্ভাবনী কার্যক্রম ও বেস্ট প্র্যাকটিসেস শেয়ারিং বিষয়ক আলোচনা, শনিবার সমাপনী দিনে সকালে স্বেচ্ছায় রক্তদান ও অঙ্গ-প্রত্যঙ্গদানে উদ্বুদ্ধকরণ বিষয়ে কর্মসূচী, বিকেলে অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনাসহ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পর্যটনের প্রসারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সততার অঙ্গীকার করলো সহস্রাধিক শিক্ষার্থী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads