ads

সোমবার , ১৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পর্যটনের প্রসারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

খবর টি পড়েছেন : ২৪৭
শেরপুরে পর্যটনের প্রসারে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা ব্র্যান্ডিং পর্যটনের প্রসারে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। তিনি ১৫ এপ্রিল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় ওই সহযোগিতা কামনা করেন। ওইসময় তিনি সাংবাদিকদের জাতির বিবেক হিসেবে উল্লেখ করে বলেন, গণতন্ত্র, উন্নয়ন-অগ্রগতি আর সমস্যা-সম্ভাবনার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাই ‘পর্যটনের আনন্দে, তুলসীমালার সুগন্ধে শেরপুর’ এ ব্র্যান্ডিংয়ের প্রচার ও প্রসারে সাংবাদিকদের ভূমিকার বিকল্প নেই। তিনি বলেন, গজনী অবকাশ ও মধুটিলা ইকোপার্কের পাশাপাশি পানিহাতা ও রাজার পাহাড়কে একই আওতায় নেওয়ার মাধ্যমে পর্যটন এলাকার পরিধি বাড়ানোর প্রক্রিয়া চলছে। এছাড়া ডিসি উদ্যানে একটি স্থায়ী মুক্তমঞ্চ নির্মাণের পাশাপাশি জেলা ব্র্যান্ডিং পণ্য বিক্রয়ের জন্য একটি স্থায়ী স্টল প্রতিষ্ঠার কথাও জানান। ডিসি উদ্যানে নিরাপত্তার বিষয়েও সাংবাদিক সমাজকে দায়িত্বশীল থাকার আহবান জানান। সেইসাথে আন্তর্জাতিক মুখপত্র ‘ভ্রমণ’ এ এবার শেরপুরকে স্থান দেওয়া হয়েছে উল্লেখ করে সেই মুখপত্রে শেরপুরের পর্যটন বিষয়ক লেখা ও ছবি দিতেও স্থানীয় সাংবাদিকদের আহবান জানানো হয়। লেখা জমা দিতে হবে আগামী ২০ এপ্রিলের মধ্যে। লেখা পাঠানোর ই-মেইল-vromon55@gmail.com|
অন্যদিকে তিনি জেলা প্রশাসনের সামাজিক নিরাপত্তাসহ নানা কর্মকা-ের সম্যক চিত্র তুলে ধরে জানান, সম্প্রতি হতদরিদ্র ২৮ জন শিক্ষার্থীকে মাথা পিছু ২ হাজার থেকে ১৫ হাজার টাকা হারে ১ লক্ষ ২৪ হাজার ৭শ টাকা, প্রতি বুধবার গণশুনানীতে আসা বিভিন্ন অসহায় ব্যক্তিকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা, শীতে হতদরিদ্রদের মাঝে ২৫ হাজার ৬৯০ পিস কম্বল ও ৬৬০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। নববর্ষের শুভেচ্ছা জানাতে সোহাগপুরের বিধবাপল্লীতে শহীদ জায়াদের হাতে তুলে দেওয়া হয়েছে শাড়ি। এছাড়া সেখানে দু’টি সোলারসহ কিছু বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।
মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজুতি ধর, এনডিসি মেজবাউল আলম ভুইয়া, সহকারী কমিশনার (আইসিটি) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার অহনা জিন্নাত, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এমএ পাবলিক স্কুলে বর্ষবরণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শেখ হাসিনার সরকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads