ads

রবিবার , ৩১ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কি-বোর্ডে ত্রুটি : ফের ক্ষমা চাইল অ্যাপল

খবর টি পড়েছেন : ১৭৫
কি-বোর্ডে ত্রুটি : ফের ক্ষমা চাইল অ্যাপল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : এখনও অল্প কিছু ম্যাকবুক এবং ম্যাকবুক প্রো’র বাটারফ্লাই কি-বোর্ডে ত্রুটি থাকায় আবারও গ্রাহকের কাছে ক্ষমা চাইল অ্যাপল। আগের বছর কি-বোর্ড নতুনভাবে নকশা করে নতুন ম্যাকবুক বাজারে আনা হলেও সমস্যা থেকেই গেছে। বাটারফ্লাই কি-বোর্ডের এই ত্রুটির কারণে অনিচ্ছাকৃতভাবে এক অক্ষরে বারবার চাপ পড়া, কি কাজ না করা এবং কি আটকে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস।
সম্প্রতি মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, আমরা জানতে পেরেছি যে, অল্পসংখ্যক গ্রাহক তাদের তৃতীয় প্রজন্মের বাটারফ্লাই কি-বোর্ড নিয়ে সমস্যায় পড়েছেন, এ জন্য আমরা দুঃখিত। এর আগেও ম্যাকবুকের বাটারফ্লাই কি-বোর্ড নিয়ে অভিযোগ করেছেন গ্রাহক। পরবর্তীতে নতুন ম্যাকবুকে তৃতীয় প্রজন্মের বাটারফ্লাই কি-বোর্ড আনে অ্যাপল। কি-বোর্ডের নতুন নকশায় প্রতিটি কি-তে চাপ সমানভাবে বন্টন করা হয়েছে, যাতে টাইপিং আরও নিখুঁত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লাইভ স্ট্রিমিংয়ে নিয়ন্ত্রণ আনছে ফেসবুক পরবর্তী সংবাদ ভুয়া তথ্যের অভিযোগে কংগ্রেসের ৬৮৭ পেজ বন্ধ করল…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads