ads

মঙ্গলবার , ২৬ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ২শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৪৩
শেরপুরে ২শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২শ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ মার্চ মঙ্গলবার রাতে শহরের ডিসি গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হচ্ছে নকলা উপজেলার চিতলিয়া গ্রামের মৃত ছুরু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী ফুলবানু (৩২)। বুধবার দুপুরে মাদক আইনের নিয়মিত মামলায় পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সজবরখিলা মোড় এলাকায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। ওইসময় নজরুল ও ফুলবানুর হেফাজত থেকে ১শ পিস করে ইয়াবা উদ্ধার করা হয়। তারা কুড়িগ্রামের রৌমারী এলাকা থেকে এক যুবকের কাছ থেকে ওই ইয়াবা ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নকলায় ফিরছিল। ওই ঘটনায় সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
এছাড়া একই রাতে পৃথক অভিযানে ওয়ারেন্টভূক্ত আরও ৮ জন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে স্বাধীনতা দিবস উদযাপন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads