ads

শনিবার , ২৩ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

খবর টি পড়েছেন : ১৬২
নকলায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর জেলার নকলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে ইউএনও জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় পৌর এলাকাসহ উপজেলায় বিদ্ধমান ছোটখাট বিভিন্ন সমস্যা চিহিৃত করণ ও সমাধানের উপায় সম্পর্কে আলোচনা করা হয়। তাছাড়া ইউএনও জাহিদুর রহমান উপস্থিত সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলা প্রশাসনের পক্ষথেকে ব্যাপক প্রস্তুতি ও কর্মসূচী সম্পর্কে অবহিত করেন। পরে উপস্থিত সকল সাংবাদিকদের হাতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর দাওয়াত পত্র তুলেদেন তিনি।
এসময় সরকারি যেকোন উন্নয়ন মূলক কাজ ও জাতীয় যেকোন অনুষ্ঠানে উপজেলায় কর্মরত সাংবাদিকদের লেখনীর মাধ্যমে যথাযথ সহযোগিতা কামনা করেন ইউএনও। বিশেষ করে গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ২৭ ও ২৮ মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া বিজ্ঞান মেলা সম্পর্কে সাংবাদিকদের নিজ নিজ কর্মস্থলের গনমাধ্যমে প্রচারসহ যে সকল কাজে সাংবাদিকগন নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করতে পারেন সেসকল বিষয়ে যথাযথ সহযোগিতা কামনা করা হয়।
এসময় দৈনিক ইত্তেফাক ও দৈনিক স্বদেশ সংবাদ প্রতিনিধি মুহাম্মদ হযরত আলী, দৈনিক আলোকিত বাংলাদেশ ও ডেইলী দ্যা এশিয়ান এজ প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, দৈনিক তথ্যধারা ও ডেইলী দ্যা বাংলাদেশ টুডে প্রতিনিধি শাহজাদা স্বপন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি হারুন আর রশিদ, দৈনিক বর্তমান ও দৈনিক সবুজ প্রতিনিধি শফিউল আলম লাভলু, দৈনিক স্বজন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আহমেদ, সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি মাহবুবর রহমান, এসএনএন ডটকম ও ইনিউজ ৭১ ডটকম প্রতিনিধি জিয়াউল হক জুয়েল এবং উপজেলা নির্বাহী অফিসের সিএ আলহাজ্ব নুরুল ইসলাম ও টেকনেশিয়ান মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে উপজেলা নির্বাচনে দু’পক্ষের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads