ads

সোমবার , ১৮ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি-সাকিব ও মুশফিক

খবর টি পড়েছেন : ১৫৪
বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি-সাকিব ও মুশফিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের ৭৮টি দেশের মোট ৮০০ ক্রীড়াতারকা থেকে বেছে বিশ্বের সেরা একশ ক্রীড়াবিদের একটি তালিকা প্রস্তুত করেছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। ২০১৯ সালের জন্য প্রস্তুতকৃত বিশ্বসেরা ক্রীড়াবিদদের এই তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তিন তারকা মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ক্রীড়াবিদকে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়, সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের অনুসারীর সংখ্যা এবং বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে তাদের চাহিদার কথা বিবেচনায় রেখে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় সবার আগে নাম ক্রিস্টিয়ানো রোনালদোর। যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ল্যাবরন জেমস আছেন রোনালদোর পরেই। তালিকার তিন ও চারে যথাক্রমে আছেন দুই ফুটবল সুপারস্টার লিওনেল মেসি ও নেইমার।
বিশ্বসেরাদের এই তালিকার ৯০ নম্বরে আছেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম আছেন ৯২ নম্বরে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা আছেন তালিকার ৯৮ নম্বরে। সোশ্যাল মিডিয়ায় এই তিনজনেরই অনুসারীর সংখ্যা সাড়ে আট মিলিয়নের উপরে।
টেনিস তারকা রজার ফেদেরার, রাফায়েল নাদাল, ভারতের অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, এমএমএ বক্সিং তারকা কনোর ম্যাকগ্রেগর, গলফ তারকা টাইগার উডস, মারিয়া শারাপোভা, সানিয়া মির্জাসহ অনেক তারকাই স্থান পেয়েছেন এই তালিকায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীকে ট্রুডোর ফোন, মসজিদে হামলায় নিহতদের প্রতি শোক পরবর্তী সংবাদ ১৫তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সময় নির্ধারণ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads