ads

সোমবার , ১৮ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীকে ট্রুডোর ফোন, মসজিদে হামলায় নিহতদের প্রতি শোক

খবর টি পড়েছেন : ১৬৩
প্রধানমন্ত্রীকে ট্রুডোর ফোন, মসজিদে হামলায় নিহতদের প্রতি শোক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর ঘটনায় শোক জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আজ সোমবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে এ ফোনালাপ হয়।
কানাডার প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। এ ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের কোনোরকম ক্ষতি না হওয়ায় জাস্টিন ট্রুডো স্বস্তি প্রকাশ করেন। এ সময় দুই প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রসঙ্গত গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে অন্তত ৫০ জন মারা গেছেন। এর মধ্যে বাংলাদেশের পাঁচজনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে। তবে নিহত বাংলাদেশির সংখ্যা আটজন হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ ঘটনায় আহত হয়েছেন ৪৮ জন। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। নৃশংস এ ঘটনায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গঙ্গার দুই পাড়ের মানুষের সুখ-দুঃখের কথা শুনবেন প্রিয়াংকা পরবর্তী সংবাদ বিশ্বসেরা ক্রীড়াবিদের তালিকায় মাশরাফি-সাকিব ও মুশফিক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads