ads

রবিবার , ১৭ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চেম্বার কর্মকর্তাদের অভিষেকে সংবর্ধিত হলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে চেম্বার কর্মকর্তাদের অভিষেকে সংবর্ধিত হলেন হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দর্শক মাতিয়ে গেলেন এ্যান্ড্রু কিশোর ও রন্টি

Shamol Bangla Ads

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে একই মঞ্চে টানা ৫ম দফায় নির্বাচিত সাংসদ ও দ্বিতীয় দফায় নির্বাচিত হুইপ আতিউর রহমান আতিকের সংবর্ধনা এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আতিক সন্ত্রাসমুক্ত আধুনিক শেরপুর গড়তে ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন। সেইসাথে তিনি শেরপুরকে পূর্ণাঙ্গভাবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় দ্রুত অর্থনৈতিক জোন, রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে সকলকে আশ্বস্ত করেন।
শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আসাদুজ্জামান রওশনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত।
দ্বিতীয় পর্বে চেম্বার অব কমার্সের নবনির্বাচিত কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। ওইসময় চেম্বারের তরফ থেকে অতিথিদের হাতেও তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।
সমাপণী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার দর্শক মাতিয়ে তোলেন জনপ্রিয় সংগীত শিল্পী এ্যান্ড্রু কিশোর। ইত্যাদির নিয়মিত শিল্পী নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লোজআপ তারকা রন্টি দাস, খোরশেদ আলমগীর ও মৌসুমীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এছাড়া দর্শকদের হাসান মিরাক্কেলের কৌতুক অভিনেতা শাওন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করলেন জেলা প্রশাসক পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে প্রশাসনের অভিযানে ২টি খাস পুকুর উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads