ads

শনিবার , ১৬ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে নকলায় গর্ভবতী মা সমাবেশ

খবর টি পড়েছেন : ১৫২
মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে নকলায় গর্ভবতী মা সমাবেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাস করে এসডিজি অর্জনের লক্ষে গর্ভবতী মা’দের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মার্চ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলার গৌড়দ্বার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল। পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আবু রায়হান তরুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খান দুলাল, মেডিকেল অফিসার (এমওসিএইচএফপি) ডা. উম্মে মাহবুবা মরিয়ম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য পরিদর্শক শহিদুল্লাহ, সেনেটারী ইন্সপেক্টর হাসান ফেরদৌস আলম, পরিবার পরিকল্পনা পরিদর্শক রমা রানী, এএইচআই লুৎফুল আনোয়ার বাদল, স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন ও নাহিদুর রহমানসহ বিভিন্ন এলাকার গর্ভবতী মায়েরা উপস্থিত ছিলেন। ওইসময় গর্ভবতী মায়েদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানোসহ বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কেক কাটা ও আলোচনায় শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের ১০ম… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ব্রিজ আছে মাটি নেই ॥ চরম জনদুর্ভোগেও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads