ads

শনিবার , ১৬ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেক কাটা ও আলোচনায় শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খবর টি পড়েছেন : ২৪৮
কেক কাটা ও আলোচনায় শেরপুরে বাংলাদেশ প্রতিদিনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেরপুরে দেশের বহুল প্রচারিত ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০ম বর্ষে পদার্পণ উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৫ মার্চ শুক্রবার বিকেলে শহরের নিউমার্কেটস্থ হোটেল সম্রাটের হলরুমে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডর নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এটিএম জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদলের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মামুনুর রশিদ পলাশ, সিনিয়র সাংবাদিক রফিক মজিদ, আদিল মাহমুদ উজ্জল, মহিউদ্দিন সোহেল, আনিসুর রহমান আকন্দ, কাজী মাসুম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিসহ বক্তারা বাংলাদেশ প্রতিদিনের পাঠকপ্রিয়তার প্রশংসা করে বলেন, এখন পাঠকের স্বার্থেই বিজ্ঞাপন বা বাণিজ্যিক চিন্তা কমিয়ে খবর আরও বাড়াতে হবে। বিশেষ করে মফস্বল সংবাদের জন্য বরাদ্দ থাকা একটি পৃষ্ঠার অর্ধেকটাই অনেক সময় বিজ্ঞাপনে ভরা থাকে।
শেরপুর ইয়্যুথ রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের পাঠক সংগঠনের কর্মকর্তাসহ কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা সকলকে নিয়ে কেক কাটেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চেম্বার অব কমার্সের অভিষেক অনুষ্ঠানে শেরপুর মাতাতে আসছেন… পরবর্তী সংবাদ মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হ্রাসে নকলায় গর্ভবতী মা সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads