স্টাফ রিপোর্টার ॥ ‘নিরাপদ মানসম্মাত পণ্য’-এ শ্লোগানে শেরপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসন, ক্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জন কেনেডি জাম্বিল।
অন্যান্যের মাঝে সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন, শেরপুর সরকারি কলেজের অধ্যাপক শিব শংকর কারুয়া, ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, জাতীয় মহিলা সংস্থার সভাপতি সামছুন্নাহার কামাল, জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শিক্ষার্থী নাফিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার, সনদপত্র ও প্রাইজমানি বিতরণ করা হয়।
























