ads

শুক্রবার , ১৫ মার্চ ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর ত্রয়োদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০১৯ ৭:১৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ‘সময়ের ভ্রান্তিতে টলোনা, লড়াইটা কখনো ভুলোনা’ এ  স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, শেরপুর জেলা সংসদের ত্রয়োদশ জেলা সম্মেলন’২০১৯ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ শুক্রবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেরপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি তপন সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। আরও বক্তব্য রাখেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ডিন ড. সুধাময় দাস, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুস সালাম, সদস্য শরিফুল আহসান, আবু হান্নান, জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সভাপতি সঞ্চিতা হোড়, নাগরিক সংগঠন জনউদ্যোগের সভাপতি আবুল কালাম আজাদ, উদীচীর জেলা সংসদের সাধারণ সম্পাদক রীতেশ কর্মকার, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উদীচীর সভাপতি যথাক্রমে আব্দুর রহমান তালুকদার ও জহিরুল ইসলাম প্রমুখ।
পরে সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের মতৈক্যের ভিত্তিতে উদীচী শিল্পী গোষ্ঠী, শেরপুর জেলা সংসদের ৩৭ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে তপন সারওয়ার ও রীতেশ কর্মকার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!