ads

রবিবার , ১০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

খবর টি পড়েছেন : ৩৪৫
১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ১৫৭ জন আরোহী নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের এক মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় ১০ মার্চ রবিবার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু ছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
দেশটির প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তবে বিমান বিধ্বস্তের ঘটনায় ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে তা নিশ্চিত করা হয়নি।
ইথিওপিয়ার সরকারি এ বিমান সংস্থা বলছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, আদ্দিস আবাবা থেকে বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রার মাঝপথে এটি বিধ্বস্ত হয়।
রবিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওই মুখপাত্র বলেছেন, ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমান বিধ্বস্তের এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এতে কোনো হতাহত হয়েছে কি-না তা নিশ্চিত করেননি দেশটির কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ সবার মৃতদেহ উদ্ধার পরবর্তী সংবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন সুলতান…

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads