ads

রবিবার , ১০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন সুলতান মনসুর

খবর টি পড়েছেন : ১৮২
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন সুলতান মনসুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। ১০ মার্চ রবিবার জাতীয় সংসদে চিফ হুইপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য আফছারুল আমীন, কিশোরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি নূর মোহাম্মদ, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. হাবিবর রহমান, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান, খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার ২ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচিত হন সুলতান মনসুর। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে শপথ নেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত পরবর্তী সংবাদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads