ads

রবিবার , ১০ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ সবার মৃতদেহ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮৯
বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিখোঁজ সবার মৃতদেহ উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গায় ডুবে যাওয়া নৌকার নিখোঁজ সর্বশেষ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় নিহত ছয় জনের অধিকাংশই একই পরিবারের। ১০ মার্চ রবিবার সকাল সোয়া ১০টার দিকে কালীগঞ্জ আলম টাওয়ার বরাবর নদী থেকে নিখোঁজ সাহিদা বেগমের লাশ উদ্ধার করা হয়। নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাহিদার স্বামী গার্মেন্ট কর্মী শাহজালাল (৩৮) লঞ্চের প্রপেলারের আঘাতে দুই পা হারিয়ে জাতীয় অর্থোপেডিকস ও পুর্নবাসন (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।
একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শরীয়তপুরে যাওয়ার কথা ছিল হতভাগ্য পরিবারটির। তবে রাত ১০টার দিকে সদরঘাটের ১৩ নম্বর পন্টুনের কাছে তাদের নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রোহিঙ্গাদের জন্য সাড়ে ১৬ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক পরবর্তী সংবাদ ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads