ads

বুধবার , ৬ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ইয়াবা, গুলি ও পিস্তলসহ গ্রেফতার এক, ওসিসহ আহত তিন

খবর টি পড়েছেন : ২৭৫
শ্রীবরদীতে ইয়াবা, গুলি ও পিস্তলসহ গ্রেফতার এক, ওসিসহ আহত তিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও ৭০ পিস ইয়াবাসহ দুলাল (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ৫ মার্চ মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ঝগড়ারচর এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। দুলাল ঝগড়ারচর মোদকপাড়া গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এদিকে ওই মাদক ব্যবসায়ীকে ধরতে গেলে মাদক ব্যবসায়ীদের অন্যান্য সহযোগীদের হামলায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমীন তালুকারদারসহ আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. বিল্লাল হোসেন শ্রীবরদী থানা প্রাঙ্গনে প্রেসব্রিফিং করে গণমাধ্যম কর্মীদের কাছে এসব তথ্য জানান।
প্রেসবিফ্রিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমীনের নেতৃত্বে একটি আভিযানিক দল মাদক উদ্ধার অভিযানে গেলে সেখানে উৎপেতে থাকা মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এতে শ্রীবরদী থানার ওসি সহ আরো দুই পুলিশ সদস্য আহত হয়। পরে একপর্যায়ে দুলালকে ৭০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে তার বাড়ীর বিছনার বালিশের নিচ থেকে উল্লেখিত অস্ত্র , গুলি ও ম্যাগজিনগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে দুলাল ও তার সহযোগীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
প্রেসব্রিফিংকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমীন তালুকদার, শ্রীবরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ভুইয়া প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারী দিবস উপলক্ষে ঝিনাইগাতীতে মানববন্ধন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads