ads

বুধবার , ৬ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক

খবর টি পড়েছেন : ২৫৫
নালিতাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। ৬ মার্চ বুধবার ভোররাতে পৌরশহরের গড়কান্দা সাহাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরা হচ্ছে উপজেলার নয়াবিল আন্ধারুপাড়া গ্রামের নুরুল আমীনের পুত্র আল আমীন (২১), পৌরশহরের চকপাড়া মহল্লার আব্দুল খালেকের পুত্র মোঃ শাহিন (২০) এবং বাঘবেড় কৃষ্ণপুর গ্রামের শাহজাহানের পুত্র মাসুদ মিয়া (২১)। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বুধবার ভোররাতে নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা সাহাপাড়া দুবাই ফাস্ট ফুড দোকানের সামনে দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওই এলাকায় ডাকাতির জন্য প্রস্তুতি নেয় একদল ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহলদল ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদল পালানোর চেষ্টা করে। ওইসময় পুলিশ আল আমীন, শাহিন ও মাসুদ মিয়াকে আটক করে এবং ঘটনাস্থল থেকে একটি দা, একটি ছুরি ও একটি হাতুড়ি উদ্ধার করেছে। পুলিশ জানায়, তাদের সাথে আরও ২ জন ডাকাত ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনার বলেন, ওই ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পলাতক ডাকাতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে ইয়াবা, গুলি ও পিস্তলসহ গ্রেফতার এক, ওসিসহ… পরবর্তী সংবাদ শ্রীবরদীর হাসান শাহরিয়া স্কুলের বনভোজনের বাস ফুলপুরে নিয়ন্ত্রণ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads