ads

বুধবার , ৬ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা কাব কাম্পুরী উপলক্ষে মহাতাঁবু জলসা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৫০
শেরপুরে জেলা কাব কাম্পুরী উপলক্ষে মহাতাঁবু জলসা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৪র্থ জেলা কাব কাম্পুরীর সমাপনী উপলক্ষে মহাতাঁবু জলসা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার রাতে শেরপুর জি কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা স্কাউটসের সভাপতি এ টি এম জিয়াউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ সারওয়ার জাহান, অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) সাইয়্যেদ এ জেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিল, সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, স্কাউট লিডার মেরাজ উদ্দিন প্রমুখ।
পরে কাব কাম্পুরীতে অংশ গ্রহণকারী স্কাউটসের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। কাম্পুরীতে জেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। গত শনিবার ডিসি আনার কলি মাহবুব কাম্পুরীর উদ্বোধন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত ঝিনাইগাতীর মেধাবী শিক্ষার্থী আলমগীরের পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউএনও’র সিম ক্লোন করে প্রতারণার চেষ্টা!

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads