ads

বুধবার , ৬ মার্চ ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জাতীয় পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুরে জাতীয় পাট দিবসে র‌্যালি ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ মার্চ বুধবার সকালে পাট অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। এসময় তিনি পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরে বলেন, পাটের বাজার সম্প্রসারণে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে।
জেলা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা শিক্ষা কর্মকর্তা মোকছেদুর রহমান, জেলা খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক আজিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নেজামুল হক, আওয়ামী লীগ নেতা শামীম হোসেন প্রমুখ। ওইসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইউএনও’র সিম ক্লোন করে প্রতারণার চেষ্টা! পরবর্তী সংবাদ শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads