স্টাফ রিপোর্টার ॥ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে সন্ত্রাস, মাদকবিরোধী, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিংরোধে শিক্ষার্থীদের সচেতন করতে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চরপক্ষীমারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ওইসময় তিনি সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।
কামারেরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী মন্টুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও চরপক্ষীমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আকবর হোসেন। ওইসময় অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
























