নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধা জমসেদ আলী ওরফে জংগু আর নেই (ইন্নালিল্লাহি……….রাজিউন)। ৫ মার্চ মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুরআলগা এলাকার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন নির্লোভ ও ব্যতিক্রমী ব্যক্তি।
বিকেলে বাছুরআলগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারা নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ওইসময় উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আবুল মনসুর, চন্দ্রকোনা ইউনিয়নের চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷
এদিকে মুক্তিযোদ্ধা জমসেদ আলীর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
























