স্টাফ রিপোর্টার ॥ ‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে সঞ্চয় সপ্তাহের’২০১৯ উদ্বোধন করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। পরে সেখান থেকে এক শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক প্রশান্ত চন্দ্র সরকার। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া, আইডিয়াল প্রিপারেটরী অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ মাহবুবুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান, স্কুল শিক্ষক স্মৃতি তন্দ্রা দাস প্রমুখ।
























