ads

শনিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র ১৩তম সম্মেলন অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০৩
শেরপুরে জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র ১৩তম সম্মেলন অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ১৩তম জেলা সম্মেলন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে শহরের মাধবপুরস্থ ডায়াবেটিক হাসপাতালের সভাকক্ষে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মঞ্জুরুল ইসলাম।
জেলা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি সঞ্চিতা হোড় দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বদ্যিালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ শাকিল হাশমী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রতন লাল সূত্রধর, পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি আনিসুর রহমান, রাষ্ট্র বিজ্ঞানের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু প্রমুখ।
সম্মেলনে সঞ্চিতা হোড় দিপুকে ফের সভাপতি ও সাহিনা জামান লাভলীকে সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট শক্তিপদ পাল, শিব শংকর কারুয়া, সাবিহা জামান শাপলা, বিপুল দাম হৃদয় ও মমিনুল ইসলামকে সহ-সভাপতি, জুবেদা খাতুনকে কোষাধ্যক্ষ এবং শুক্লা দে মণি, আস-সাদীক সাদী, ব্রাউন রাকসাম, এমদাদুল হক রিপন, শুভংকর সাহাকে সম্পাদকমন্ডলীর সদস্য করে ২০১৯-২০ সনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বেইলি ব্রিজ ভেঙে জেলা শহরের সাথে সড়ক… পরবর্তী সংবাদ শেরপুরে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads