নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। ওইসময় উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ, উপজেলা ভাইস-চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, বিএডিসি হিমাগারের উপ-পরিচালক রফিকুল ইসলাম, হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী প্রমুখ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুস্পস্তবক অর্পণ করেন।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল প্রভাত ফেরী, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
























