ads

বুধবার , ২০ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২০৮
শেরপুরে কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘মানসম্মত শিক্ষা বাস্তবায়নে আমাদের অঙ্গীকার’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুর জেলা প্রশাসন পরিচালিত কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের (CIS) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি বুধবার দুপুরে শহরের পৌর দারোগ আলী পার্ক সংলগ্ন স্কুল চত্ত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন ও সদর এসিল্যা- ফারুক আল মাসুদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান শাওন, নিরুপমা রায়, মাহমুদুল হাসান, অহনা জিন্নাতসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্ষুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর উপস্থাপনা দেখে জেলা প্রশাসক আনার কলি মাহবুব তাদের ভূয়সী প্রশংসা করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কথিত মাজারের চা পানে ১৪ জন অসুস্থ পরবর্তী সংবাদ শেরপুরে একুশের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads