ads

বুধবার , ২০ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কথিত মাজারের চা পানে ১৪ জন অসুস্থ

খবর টি পড়েছেন : ২২৯
নকলায় কথিত মাজারের চা পানে ১৪ জন অসুস্থ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় কথিত মাজারের চা পান করে অন্ততঃ ১৪ জন ভক্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে উপজেলার উরফা ইউপির রানীশিমুল এলাকায় মৃত হাকিম ফকিরের কবরের মাজারে উরস চলাকালে ওই ঘটনা ঘটে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা ওইসব রোগীর খোঁজ-খবর নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নকলা উপজেলার রানীশিমুল এলাকার মনেজ আলী তার বাবা মৃত হাকিম ফকির মারা যাওয়ার পরে তাঁর কবরকে মাজার বানিয়ে প্রতিবছর উরস পালন করে আসছে। মঙ্গলবার রাতে ওই উরসে বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দরা আসেন। ওই সুযোগে মাজারের খাদেম সাত্তার দরপট বাজার থেকে চা পাতা ও বিভিন্ন সরঞ্জামাদী এনে মাজার এলাকায় চা তৈরি করে বিক্রি করেন। ওই চা পান করে নারী ভক্তসহ অন্ততঃ ১৪ জন অসুস্থ হয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে এখন সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনটি দুঃখজনক। মাজার হওয়ার পরে এমন ঘটনা এই প্রথম ঘটল। সাবেক ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো বলেন, মাজারে এমন ঘটনা শোনার পর গভীর রাতে আমরা দুই ভাই ঘটনাস্থলে ছুটে যাই এবং স্থানীয়দের সহযোগিতায় অসুস্থদের দ্রুত হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করি। ওই ঘটনার সাথে যে বা যারা জড়িত আছেন তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করেন তারা।
উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মজিবর রহমান বলেন, চায়ের মধ্যে এমন কিছু মেশানো হয়েছিল, যা খেয়ে ভক্তবৃন্দরা অসুস্থ হয়ে পড়ে। ল্যাবে পরীক্ষা করলে বুঝা যাবে চায়ের মধ্যে কি মেশানো হয়েছিল। তবে এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে… পরবর্তী সংবাদ শেরপুরে কালেক্টরেট ইনোভেটিভ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads