ads

মঙ্গলবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খবর টি পড়েছেন : ২০১
শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধন করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ওই টি-১০ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম-সেবা। ওইসময় তিনি বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধূলা করাও জরুরি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) রেজুয়ান দীপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন শাহ, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদের, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন তালুকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম ভূইয়া, ট্রাফিক পরিদর্শক মেহেদী হাসানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় শেরপুর জেলা দলকে ৭ উইকেটে হারায় নেত্রকোনা জেলা দল। খেলায় টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬১ রান সংগ্রহ করে শেরপুর জেলা দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ৭.৩ ওভারে ৬৫ রান তুলে জয়ী হয়।
উল্লেখ্য, ওই টুর্নামেন্টে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা অংশ নিচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি ওই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও… পরবর্তী সংবাদ শেরপুরে সকল জাতিস্বত্ত্বার মাতৃভাষায় শিক্ষার অধিকার দাবিতে মানববন্ধন

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads