ads

মঙ্গলবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুরে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে জেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের থানামোড় এলাকায় প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও কসবা বিএম কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নিজাম উদ্দিন আহাম্মদ মডেল কলেজের প্রভাষক মোখতারুজ্জামান, নিজামউদ্দিন আহাম্মদ মডেল কলেজের অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম সাঈদ, সংগঠনের সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সেলিম আহম্মেদ, প্রভাষক শওকত হোসেন, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও আঞ্জুয়ারা বেগম প্রমুখ।
ওইসময় তারা বলেন, বর্তমানে সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত ৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শেরপুর সদরসহ ৫ উপজেলায় ৭০টি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বার বার আন্দোলন সংগ্রাম করে শিক্ষক ও কর্মচারীদের দাবি মেনে না নেওয়া শিক্ষকরা আজ রাজপথে নেমে এসেছে তাদের দাবি আদায়ের জন্য। মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্কুল দাবায় প্রিয়ন্তি অপরাজিত চ্যাম্পিয়ন পরবর্তী সংবাদ শেরপুরে ময়মনসিংহ রেঞ্জ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads