ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ আগামী ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দিপক কুমার, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম প্রমুখ। সভায় আগামী ১ মার্চ জাতীয় ভোটার দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
























