ads

রবিবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের সুবিধা ভোগ করছেন নকলাবাসী

খবর টি পড়েছেন : ২৩৬
পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের সুবিধা ভোগ করছেন নকলাবাসী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পের অর্থায়নে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পাচ্ছে নকলা উপজেলার জনগণ।
নকলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রোম্মান আরা জানান, ‘আর্সেনিক মুক্ত নিরাপদ পানি পান করুন’ এ শ্লোগানে সারাদেশব্যাপী স্থানভেদে গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত অর্থবছরে উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২৭টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এরমধ্যে ২০টি গভীর ও ৭টি অগভীর। আর একটিমাত্র টিউবওয়েল স্থাপন করা হয়েছে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে। এটি চলমান প্রকল্প। ওই প্রকল্পের আওতায় প্রাপ্য স্থান ও এলাকায় প্রয়োজন অনুযায়ী ও স্থানভেদে গভীর ও অগভীর নলকূপ স্থাপন করা হবে।
বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম বলেন, আমার মাদরাসায় ১৬২ মিটার গভীর একটি টিউবওয়েল স্থাপন হওয়ায় শিক্ষার্থীরা আর্সেনিকমুক্ত নিরাপদ পানি পান করতে পারছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন নলকূপ স্থাপন করলে শিক্ষার্থীরা পাবে নিরাপদ পানি, থাকবে নিরাপদ ও সুস্থ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু তোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads