স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেরপুরে বসন্ত বরণ উৎসব উদযাপন হয়েছে। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি বুধবার শেরপুর মডেল গার্লস কলেজ ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে শহরের মাধবপুরস্থ মডেল গার্লস কলেজ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীরা জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। শোভাযাত্রায় কলেজের অধ্যক্ষ আ খ ম আতাউর রহমান, প্রভাষক তপন সারোয়ারসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
























