ads

শনিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

খবর টি পড়েছেন : ১৪২
ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় লাল মিয়া নামে ১০৫ বছর বয়সী এক প্রবীণ কৃষক নিহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটে। তিনি উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রামের বাসিন্দা ছিলেন।
জানা যায়, কৃষক আলহাজ্ব লাল মিয়া শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আছরের নামাজ পড়তে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হয়ে হলদীগ্রাম চৌরাস্তা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে লাল মিয়া গুরুতরভাবে আহত হন। আহত লাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বালুর স্তুপ ধ্বসে শিশু নিহত, আহত ৩ পরবর্তী সংবাদ নকলায় জনপ্রিয় হয়ে উঠছে বোরো ধানের আদর্শ বীজতলা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads